1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ ১১:১১ pm

নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় মেহের নিগার নামের এক নারী নিহত হয়েছেন। ১২ অক্টোবর বৃহস্পতিবার সকালে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের কিশামত গোড়গ্রাম এলাকায় নিজ বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।নিহত মেহের নিগার ওই এলাকার মৃত আজিজুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে নিজ বাড়ির সামনের রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলে ধাক্কায় আহত হন মেহের নিগার। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেল চালক তরুণ মো. সিয়াম পালিয়ে গেলেও তার মোটরসাইকেলটি আটক করেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ