1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মেসির আর্জেন্টিনায় উড়ে গেলো বলিভিয়া

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১ ১:০০ pm

কোপা আমেরিকায় রেকর্ড গড়ার মঞ্চটা স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে মাসচেরানোর সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডে ভাগ বসিয়েছিলেন। এবার তো এককভাবে সর্বোচ্চ ম্যাচ খেলে ফেললেন নিজেই। আর সেই মাইলফলকের দিনটাকেই স্মরণীয় করে রাখলেন জোড়া গোল আর এক অ্যাসিস্টে। তাতে বলিভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে গ্রুপজয়ী হয়েই কোপার শেষ আটে নাম লেখালো আর্জেন্টিনা।

মেসির সর্বোচ্চ ১৪৮টি ম্যাচ খেলার দিনটায় আর্জেন্টিনা শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে। পুরোটা ম্যাচে মেসি নিজেও ছিলেন স্বমহিমায় উজ্জ্বল। দ্বৈত ভূমিকায় তার ধারেকাছে ছিল না কেউ। গোল করার পাশাপাশি বানিয়েও দিয়েছেন সতীর্থদের। আার্জেন্টাইন অধিনায়কের এই ভূমিকাতেই দলটি গোলের দেখা পায় ৬ মিনিটে। মেসির দেওয়া চিপ পাস ধরে জাল কাঁপান পাপু গোমেজ। ৩৩ মিনিটে পেনাল্টি পেলে জাল কাঁপান মেসি।

প্রাণভোমরার ঝলকটা অব্যাহত থেকেছে এর পরেও। ৪২ মিনিটে মাঝমাঠ থেকে ভাসিয়ে থ্রু বল দিয়েছিলেন আগুয়েরো। গোলমুখে ছুটে চলা মেসি গোলকিপারের মাথার ওপর দিয়ে লব করে জালে পাঠিয়ে দেন বল। অসাধারণ গোলে বলিভিয়া গোলকিপারের কিছুই করার ছিল না।

টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়া বলিভিয়া একটি গোল শোধ দেয় ৬০ মিনিটে। সাভেদ্রা গোল করলেও তাতে লাভ হয়নি কোনও। ৬৫ মিনিটে আবারও আর্জেন্টিনার স্কোরলাইনটাকে সমৃদ্ধ করেন বদলি হয়ে নামা লাউতারো মার্তিনেজ। বাম প্রান্ত থেকে মেসির দেওয়া পাস শুরুর প্রচেষ্টায় জালে পাঠাতে পারেননি। কিন্তু গোলমুখে করেয়ার শট দিক পরিবর্তন করে তার সামনে এলে এর পর আর কোনও ভুল করেননি।

শেষ দিকে বেশ কিছু চেষ্টা করলেও মেসিদের আর গোল পাওয়া হয়নি। স্কোরলাইন ৪-১ নিয়েই মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।

‘এ’ গ্রুপ থেকে ৪ ম্যাচে আর্জেন্টিনার সংগ্রহ ১০ পয়েন্ট। এই পর্বের শেষ ম্যাচ জিতে গ্রুপ জয়ী হওয়ায় তারা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইকুয়েডরের। প্যারাগুয়েকে ১-০ গোলে হারানো উরুগুয়ে শেষ আটে মুখোমুখি হবে কলম্বিয়ার। এই গ্রুপে তারা ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়েছে। কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচ গুলোতে ব্রাজিল মুখোমুখি হবে চিলির আর প্যারাগুয়ের প্রতিপক্ষ পেরু।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ