1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মুহিবুল্লাহ হত্যা মামলা : গ্রেফতার ইলিয়াছের জবানবন্দি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১ ১:৫১ pm

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতা মো. মুহিবুল্লাহকে গুলি করে হত্যার মামলায় গ্রেফতার আসামি রোহিঙ্গা মোহাম্মদ ইলিয়াছ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। তিনি জানান, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার মোহাম্মদ ইলিয়াছকে আদালতে আনা হয়। পরে তিনি কক্সবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হেলাল উদ্দিনের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

এর আগে গত ৩ অক্টোবর দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে-৫ এ অভিযান চালিয়ে মো. ইলিয়াছকে (৩৫) আটক করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ানের এপিবিএনের সদস্যরা। এ ছাড়া ১ অক্টোবর দুপুরে উখিয়ার কুতুপালং ক্যাম্প-৬ থেকে মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহে মোহম্মদ সেলিমকে (৩৩) গ্রেফতার করে উখিয়া থানায় হস্তান্তর করে এপিবিএন।
শনিবার ভোরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিয়াউর রহমান ও আব্দুস সালামকে গ্রেফতার করে ১৪ এপিবিএন। ওইদিন বিকালে উখিয়া থানা পুলিশ শওকত উল্লাহ (২৩) নামে আরেকজনকে কুতুপালং ক্যাম্প থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নিজ সংগঠনের কার্যালয়ে অবস্থানকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর রাতে উখিয়া থানায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা করেন তার ছোট ভাই হাবিব উল্লাহ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ