
গোসাইরহাট শরীয়তপুর।
তোমার মুখে কথা নেই
নেই কোন সাড়া নেই শব্দ
তবুও যেন জেগে
কথা বলো ঐ জোৎস্নার রূপে।
দূর আকাশের তারার মতোই
আড়ালে স্বপ্ন লুকাও
তোমার কাছে তবু যেন
কতদূর আমি দেখনা একবার চেয়ে।
প্রেম ফুলে মৌমাছি আনে
তোমার আঁখির পল্লবে আমার
আঁখি যে নিমেষই-হারা ভালোবাসা,
তোমার সঙ্গে যেন আমার
এ রাতের ভাষা নাই
তবু কথা হারা আমি তোমার মাঝে হারাতে চাই।
আমি জানিনা তো তোমার
কেন দিলে অভিমানের ভুল,
রাতের শেষে আমার- তোমার মনে হবে সে তো ভালোবাসার দুই কূল।
তুমি হাসি দিয়ে করো সকাল শুরু
তবু আমি মাঝে মধ্যে তোমার সঙ্গে করি মহা ভুল।