1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘আগষ্ট ১৯৭৫’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২০ ২:৫২ pm

১৯৭৫ সালের ১৫ আগষ্টের সেই ভয়াল রাতের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘আগষ্ট ১৯৭৫’।
শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত এই ছবিটি আগষ্ট মাসের যে কোনো সপ্তাহে সারাদেশে একযোগে প্রদর্শনের জন্য বন্ধ সিনেমা হল খুলে দেয়ার ব্যবস্থা গ্রহণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান।

ছবিটির মুক্তি উপলক্ষে এফডিসির জহির রায়হান কালার ল্যাবের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেই সম্মেলনে উপস্থিত ছিলেন ছবিটির অভিনেতা আনিসুর রহমান মিলন, চিত্রনাট্যকার ও পরিচালক সেলিম খান, তিন প্রযোজক আফছার উদ্দিন ভূঁইয়া, কাজী মিজানুর রহমান এবং নাসির উদ্দিন। ছিলেন পরিচালক সমিতির উপ মহাসচিব শাহীন সুমন, অঞ্জনা, ডিপজল, রুবেল, জায়েদ খানসহ শিল্পী সমিতির কয়েকজন নেতা।

চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাসের উপস্থাপনায় সংবাদ সম্মেলনে বিশেষভাবে জানানো হয় ‘আগষ্ট ১৯৭৫’ চলচ্চিত্রের মাধ্যমে আয়ের যাবতীয় অর্থ বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্টে প্রদান করা হবে। পাশাপাশি বন্যাদুর্গতদের সাহায্যার্থেও ব্যয় করা হবে এ ছবির আয়ের অর্থ।

আরও বলা হয়, চলতি আগস্টে সিনেমা হলে ‘আগষ্ট ১৯৭৫’ মুক্তি দেয়ার পরিকল্পনা করা হয়েছে।
তবে সিনেমা হল করোনার কারণে বন্ধ থাকায় দেখা দিয়েছে জটিলতা। অনলাইনে মুক্তির সুযোগ থাকলেও প্রযোজনা প্রতিষ্ঠান চাইছে ছবিটি সিনেমা হলেই মুক্তি দিতে।

সেজন্য হল খুলে দেয়ার জন্য শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তথ্যমন্ত্রী হাছান মাহমুদকে অনুরোধ করা হয়েছে। শোকাবহ আগস্ট মাসের যে কোন দিন চলচ্চিত্রটি সারাদেশে প্রদর্শনের ব্যবস্থা করা হোক, এটাই প্রত্যাশা প্রযোজকদের।

ছবির প্রযোজক আফছার উদ্দিন ভূঁইয়া বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই সব ঘৃণ্য ঘাতকদের নির্মমতা এবং চক্রান্তের ইতিহাস আমরা চলচ্চিত্রের মাধ্যমে দেখাবো। আমাদের সব প্রচেষ্টা তখনই সফল হবে যখন ইতিহাসের আলোকে ষড়যন্ত্র-চক্রান্তের সত্যিকারের প্রতিচ্ছবি সবার সামনে ফুটে উঠবে।’

ভয়েস টিভির ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েব পোর্টালে ছবিটির ফার্স্ট লুক টিজার মুক্তি দেয়া হয়েছে। ১৪ আগষ্ট দেখা যাবে ভিডিওসহ একটি গান।

ইমন সাহার সুর-সংগীতে চলচ্চিত্রটির একটি গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। সুমন কল্যাণের সুর ও সংগীতে অন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু।

চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তৌকির আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাসুমা রহমান নাবিলা, ফজলুর রহমান বাবু, তানভীন সুইটি, আনিসুর রহমান মিলন, তাসকিন রহমান ও মাজনুন মিজানসহ আরও অনেকে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ