1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মুক্তিযোদ্ধা উইলসন কুবিরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২ ৩:৩০ pm

নেত্রকোনার কলমাকান্দায় বীর মুক্তিযোদ্ধা উইলসন কুবিরের ওপর নৃশংস হামলা ও শহীদ মারিয়ার স্মৃতিসৌধ ভেঙে ফেলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

কলমাকান্দা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) কলমাকান্দা উপজেলার শাখার উদ্যোগে শুক্রবার দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাবুল নাফাক, পি এন নংমিন, পেট্রিক চিসিম, এডভোকেট রাকাসং মানখিন,জেফিরাজ দোলন কুবি, সেলিনা ঘাগ্রা,তামস মানখিন প্রমুখ।

গত ১২ জানুয়ারি বুধবার বিকেলে খারনৈই ইউনিয়নের হাট-গোবিন্দপুর মঙ্গলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ঐ এলাকার শহীদ “মারিয়ার” স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলায় বাঁধা দিতে গিয়ে দুষ্কৃতিকারীদের এ হামলার স্বিকার হয় বীর মুক্তিযোদ্ধা উইলসন কুবির।

এ সময় বক্তারা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভিন্নবার্তা/এসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ