1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৬ মার্চ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১ ১০:৪৬ pm

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করে জাতির সামনে ৩০ দিনের সময় দেবো এ বিষয়ে কারও আপত্তি আছে কি-না। আপত্তি না থাকলে খসড়া চূড়ান্ত তালিকা প্রকাশ করবো ২৮ ফেব্রুয়ারির মধ্যে।

পরে ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবো। তবে কারো যদি তদন্তাধীন কোনো বিষয় থাকে তাহলে সেগুলো বাদ থাকবে। পরবর্তীকালে তারা বীর মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হলে তালিকায় তাদের নাম সংযুক্ত হবে।

শনিবার (৯ জানুয়ারি) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের কালাকৈর এলাকায় সামিটের অর্থায়নে ৩৮ নম্বর কালাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত তিনতলা বিশিষ্ট ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, গাজীপুর সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কালাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি জরাজীর্ণ অবস্থায় ছিল। সেটিকে সামিটের অর্থায়নে তিনতলা ভবন করা হয়েছে। আমরা এখন এ প্রাথমিক বিদ্যালয়টিকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত করবো। সামিটের মতো অন্যদেরও এলাকাবাসীর উন্নয়নে কাজ করা উচিত।

অনুষ্ঠানে সামিট গাজীপুর-২ পাওয়ার ও এইস অ্যালায়েন্স পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. মোজাম্মেল হোসেন জানান, সামিট গ্রুপের অর্থায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় পাঁচ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে শূন্য দশমিক আট একর জমির উপর নতুন তিনতলা ভবনটি নির্মাণ করা হয়েছে। বিদ্যালয়ে আগে ৩০৪ বর্গফুটের চারটি শ্রেণি কক্ষ ছিল, এখন ৫৪০ বর্গফুটের দশটি শ্রেণি কক্ষ করা হয়েছে। সাইন্স ল্যাব ও কম্পিউটার ল্যাবের জন্য নির্ধারিত কক্ষ করা হয়েছে। একটি গ্রন্থাগার করা হয়েছে। স্কুলে অভিভাবকদের জন্য বিশ্রামাগার, শিক্ষকদের জন্য দু’টি কক্ষ ও একটি সভা কক্ষ ছাড়াও পুরো স্কুলে সীমানা দেয়াল নির্মাণ করা হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সামিট গ্রুপের ভাইস চেয়ারম্যান লতিফ খান, গাজীপুর সিটি কপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা আক্তার প্রমুখ।

এ সময় গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর যুবলীগ নেতা হিরা সরকার, সামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ