1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মির্জা আব্বাসের বাসায় বিএনপির শীর্ষনেতারা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ ১২:০৭ am

কারান্তরীণ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে রবিবার (১১ ডিসেম্বর) রাতে শাহজাহানপুরস্থ বাসভবনে গেছেন দলটির শীর্ষনেতারা।

এসময় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্যাহ আমান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবীব, ড. খন্দকার মারুফ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, মির্জা আব্বাসের দুই ছেলে ভাসন ও আযান উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাসের সঙ্গে দেখা করে তাঁর পরিবারের সদস্যদের এবং কারাবন্দী মির্জা আব্বাসের খোঁজ খবর নেন।

এরআগে খন্দকার মোশাররফ হোসেনসহ দলের সিনিয়র নেতারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরাস্থ বাসভবন এবং আদাবরে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে যান।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ