1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মিনিবাস-লেগুনার সংঘর্ষে নিহত ৩

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ১১:২৮ pm

সাভারে মিনিবাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কলমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, আশুলিয়া-সিঅ্যান্ডবি সড়কের কলমা এলাকায় লেগুনা-মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পরিবহন দুটি ঘটনাস্থলে দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ