
মা যে আমার সোনার মেয়ে
চাঁদের মতন মুখ।
তোমার ছোঁয়ায় দূুর হয়ে যায়
আমার যত দুঃখ।
মায়ের হাসি চাঁদের মত
কি যে ভাল লাগে।
মায়ের হাসি আমার বুকে
খুশির জোয়ার জাগে।
মাগো তুমি কোথায় আছ
দেখতে নাহি পাই।
তারাদের ভীড়ে তোমায়
খুঁজে নাহি পাই।
তোমার স্নেহ তোমার মায়া
কোথায় গেলে পাই।
তোমার মতন আপন
বুঝি ত্রিভূবনে নাই।
তোমার কোলে মাথা রেখে
ঘুমাইনি কত দিন।
তোমার হাসি আমার প্রাণে
বাজায় খুশির বীণ।
তোমার কথা কেন জানি
মনে পড়ছে খুবই।
আকাশ পানে চেয়ে দেখি
নাইতো তোমার ছবি।
আজকে আমি মা হারা,
নাই তো আমার মা।
কারো মুখে তোমার মুখের
আদল দেখিনা।
দয়াময়ের কাছে শুধু
এই মোনাজাত করি।
বেহেস্ত নসীব হয় যেন গো
আমার মায়ের তরে।