1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মায়ের সঙ্গে দাওয়াতে গিয়ে বাড়ি ফেরা হলো না শিশু সায়মনের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২ ৯:০৬ pm

রাজবাড়ীর কালুখালীতে মায়ের সঙ্গে দাওয়াতে গিয়ে বাড়ি ফেরা হলো না সায়মন মৃধা (৫) নামে এক শিশুর।

রোববার দুপুর ১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাইকারা মোড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় সে নিহত হয়েছে।

পাংশা হাইওয়ে থানার এএসআই মো. তরিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছেন।

সায়মন মৃধা ওই ইউনিয়নের চরচিলকা গ্রামের সাদ্দাম মৃধার ছেলে।

নিহতের চাচি লিমা খাতুন বলেন, সায়মন, তার মা এবং আমিসহ কয়েকজন দাওয়াত খেতে যাচ্ছিলাম। বাংলাদেশ হাট থেকে ইজিবাইকে সেখানে পৌঁছার পর অটোচালককে ভাড়া দিচ্ছিলাম। এ সময় সায়মন দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এএসআই তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় শিশুটিকে দেখতে পাই। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/আর

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ