1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মাসের ৭ তারিখে বেতন পরিশোধের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১ ৯:০১ pm

সাভারের আশুলিয়ায় মাসের ৭ তারিখে বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধের দাবিতে একটি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কুটুরিয়া-শেরআলী আঞ্চলিক সড়কের দেওয়ান মার্কেট এলাকায় জেডএ অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে প্রায় ৬০০-৭০০ শ্রমিক ওই কারখানায় কাজ করে আসছেন। আগে প্রতি মাসেই বেতন ১০ তারিখের মধ্যে পরিশোধ করা হতো। কিন্তু দুই মাস ধরে পরের মাসের শেষে বেতন দেওয়া হচ্ছে। এছাড়া বেতন এক সময়ে পরিশোধ করেন আর ওভারটাইমের বিল অন্য সময় পরিশোধ করেন।

তারা বলেন, আমরা কিছুই বলতে পারি না। কিছু বললেই বহিরাগত লোকজন দিয়ে হুমকি-ধামকি দেয়। এমনকি মাতৃত্বকালীন ছুটির টাকা, সাধারণ ছুটির টাকাও আমাদের দেওয়া হয় না। আমাদের দাবি প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ করতে হবে।

এ বিষয়ে কারখানার জেনারেল ম্যানেজার বাবু বলেন, বিষয়টি নিয়ে শ্রমিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বসা হয়েছে। আশা করছি দ্রুত সমাধান হবে। এছাড়া বাইরের লোক দিয়ে ভয়-ভীতি দেখানোর কোনো ঘটনা এখানে ঘটেনি।

স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আল-কামরান বলেন, কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে বাইরের লোক দিয়ে শ্রমিকদের ভয়-ভীতি দেখানোর অভিযোগ করেছে অনেক শ্রমিক। এছাড়া শ্রমিক নেতাদের সঙ্গেও একই ঘটনা ঘটেছে। এর তীব্র নিন্দা জানাই। আমরা বিষয়টি নিয়ে মালিকপক্ষের সঙ্গে বসেছি।

ভিন্নবার্তা ডটকম/আর

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ