1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মালয়েশিয়ার উপকূলে অভিবাসী নৌকা ডুবে ১০ জনের মৃত্যু, নিখোঁজ ৪৬

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১ ৯:১০ pm

মালয়েশিয়ার সমুদ্র উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবে ১০ জনের মৃত্যু এবং ৪৬ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে । এছাড়াও এ ঘটনায় ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) সকালে দেশটির জহুর বারু প্রদেশের কোতা তিংগির তানজুং বালাউয়ের সুমুদ্র উপকূলে এ নৌকাডুবির ঘটনাটি ঘটেছে। তবে কী কারণে নৌকাটি ডুবে গেছে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে অভিবাসীরা কোন দেশের নাগরিক তা প্রকাশ করেনি উদ্ধারকারী দল।

জোহরবারু প্রদেশের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার সময় উপকূল থেকে প্রায় ২০ মিটার দূরে ডুবে যাওয়ার আগে ৬০ জনকে বহনকারী নৌকাটি দেখা যায়। চারজন নারী ও ছয়জন পুরুষের মৃতদেহ তীরে ভেসে আসে। এ সময় ২ জন পুরুষ ও দুইজন নারীকে উদ্ধার করা হয়। নৌকার থাকা আরো ৪৬ জন ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছে। তাদের খুঁজে বের করার জন্য একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে বলে তিনি বলেন।

মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল নুরুল হিজাম জাকারিয়া বলেছেন, খারাপ আবহাওয়ার কারণে নৌকা ডুবে যাওয়ার আগে হতাহতরা অবৈধভাবে মালয়েশিয়ার জলসীমায় প্রবেশ করেছিল বলে মনে করা হচ্ছে। ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট এ ঘটনায় নিখোঁজ অভিবাসীদের উদ্ধার করার চেষ্টা অব্যাহত রেখেছে।

ভিন্নবার্তা ডটকম/আর

 

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ