1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
চায়না অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড: ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে দলই সিদ্ধান্ত নেবে হাওর অঞ্চলের প্রাথমিক শিক্ষায় নতুন পরিকল্পনা হচ্ছে : ববি হাজ্জাজ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬০, মামলা ২৫ ভরিতে সোনার গহনার দাম বাড়লো ২২১৬ টাকা সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

মার্কিন দূতাবাসের কাছে বোমাসদৃশ বস্তু উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০ ৯:৫৪ pm

ঢাকার মার্কিন দূতাবাসের অ্যানেক্স ভবনের কাছে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। বুধবার বিকাল তিনটার দিকে দুই জন অজ্ঞাত লোক একটি কালো ব্যাগ অ্যানেক্স ভবনের কাছে রেখে যায়। সন্দেহজনক হওয়াতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই ব্যাগটি উদ্ধার করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী জানিয়েছেন- দু’জন অজ্ঞাত লোক বোমা সদৃশ কোনো বস্তু ভবনের পাশে রেখে চলে যায়। পুলিশের বোম ডিসপোজাল ইউনিট বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার বিকালের দিকে বারিধারায় মার্কিন দূতাবাসের পাশে ইনফরমেশন সেন্টারের এনেক্স বিল্ডিং সংলগ্ন চেকপোস্টে অজ্ঞাত দুই ব্যক্তি একটি কালো ব্যাগ হাতে দাঁড়িয়েছিলেন। দূতাবাসের নিজস্ব নিরাপত্তা কর্মকর্তারা তাদের দাঁড়িয়ে থাকার কারণ জানতে চাইলে অজ্ঞাত দুই ব্যক্তি সঙ্গে থাকা কালো ব্যাগটি রেখে চলে যায়। পরে দূতাবাসের নিরাপত্তা কর্মীরা বিষয়টি পুলিশকে জানায়।

খবর পেয়ে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটকে কল করে। একইসঙ্গে নিরাপত্তার জন্য এলাকাটি কর্ডন করে রাখে। পুলিশ জানায়, বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি ডিসপোজাল করে। তবে ব্যাগের ভেতরে বিস্ফোরক জাতীয় কিছু পাওয়া যায়নি।

কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার (এসএজি) আব্দুল মান্নান বলেন, এটি তেমন কিছু না। তবু ঝুঁকি না নিয়ে বোম্ব ইউনিট পাঠানো হয়েছে। তারা ব্যাগটি ডিসপোজাল করার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে।

ডিএমপির বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. এলিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, বোম্ব ডিসপোজাল ইউনিট আলামত নিয়ে গেছে। তারা পরীক্ষা-নীরিক্ষা করে দেখবে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে একটি মামলা করবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ