1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মারা গেছেন জনপ্রিয় মালয়ালম অভিনেতা মেঘনাথন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ ১:১৭ pm

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মালয়ালম অভিনেতা মেঘনাথন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬০ বছর। দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভারতের কোঝিকোড়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) শোরানুরে নিজ বাসভবনে শেষকৃত্য অনুষ্ঠিত হবে মেঘনাথনের।

প্রবীণ অভিনেতা বালান কে নায়ারের তৃতীয় ছেলে মেঘনাথন। ১৯৮৩ সালে ‘আস্তরাম’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। তিন দশকের ক্যারিয়ারে ৫০টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন এই অভিনেতা। যার বেশির ভাগই তুমুল সাড়া ফেলেছে দর্শকমহলে।

মেঘনাথনের উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো, ‘পঞ্চাগ্নি’, ‘চামায়ম’, ‘রাজাধনি’, ‘ভূমিগীথাম’, ‘চেঙ্কোল’, ‘মালাপ্পুরম’, ‘হাজি মহানয়া জোজি’, ‘প্রয়াইক্কারাপাপ্পান’, ‘উদ্যানপালকম’, ‘ই পুজায়ুম’, ‘কদন্নু’ ও ‘ভাস্তভাম’। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রিতে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ