1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘মানুষের আয় বাড়ছে, দেশ দ্রুত উন্নত হচ্ছে’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১ ৪:৩৯ pm

নতুন প্রজম্মের জন্য গবেষণা ও সৃজনশীল কাজে প্রণোদনা প্রদান অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শনিবার (২৭ নভেম্বর) ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

নসরুল হামিদ বলেন, নতুন প্রজম্মের জন্য গবেষণা ও সৃজনশীল কাজে প্রণোদনা প্রদান অব্যাহত রাখতে হবে। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল থেকে গবেষণার জন্য প্রকল্পভিত্তিক অর্থায়ন করা হয়। কর্মক্ষেত্রের পরিবেশ ও কাজের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রদান করছে।

তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে বিদ্যুৎ পৌঁছে যাওয়ায় মানুষের অর্থনৈতিক কার্যক্রমের পরিধি বেড়েছে। মানুষের আয় বাড়ছে, দেশ দ্রুত উন্নত হচ্ছে। জাতিসংঘে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) ক্যাটাগরি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করার একটি প্রস্তাব গৃহীত হয়েছে। ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে রূপকল্প দেওয়া হয়েছে, তা বাস্তবায়ন করবে আজকের এই তরুণরা। উন্নত বিশ্বের সঙ্গে সমন্বয় করে নতুন প্রজন্মকে মানসিকভাবে এখন থেকেই প্রস্তুত করতে হবে।

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা তুলে ধরেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে আইইউবির ছাদে সোলার রুফটপ ও নেট মিটারিং সিস্টেম স্থাপনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তারা প্রয়োজনে স্রেডার সহায়তা নিতে পারেন।

আইইউবি-তে ২০২০ সালে অসাধারণ ফলাফল করার জন্য স্পিং সেমিস্টারে ৭৮৮ জন, সামার সেমিস্টারে ৪২৩ জন ও অটাম সেমিস্টারে ৫৭২ জন অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড দেওয়া হয়।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ