1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ১১:২৭ am

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পোগলা ইউনিয়নের পাবই মোড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক (৭০) বছর।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ ধরে পাবই এলাকায় ঘোরাফেরা করতেন মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধ। তিনি কারও সঙ্গে কথা বলতেন না। অনেকেই ইচ্ছা করে খাবার কিছু দিলে কোনো সময় নিত, আবার কোনো সময় নিতেন না। সন্ধ্যায় তাকে পাবই মোড় এলাকায় মৃত অবস্থায় পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও লাশের পরিচয় মেলেনি। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ