1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মাদ্রাসা শিক্ষার্থীকে মারধর: গৃহীত পদক্ষেপ জানাতে হাইকোর্টের আদেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ ১২:৫০ pm

চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসার শিশু নির্যাতনের ঘটনায় গৃহীত পদক্ষেপ আগামী রোববারে জানাতে হাইকোর্টের ডিসি এসপি ওসি সহ ৩ জনকে নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নুরুউদ্দীনের বেঞ্চ এ আদেশ দেন।

অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, গ্রেফতার ও মাদ্রাসা থেকে বরখাস্ত করা হয়েছে কিনা এবং ফৌজদারী আইনে মামলা করা হয়েছে কিনা তা জানানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়া নির্যাতনের শিকার শিশুকে চিকিৎসা ও নিরাপত্তা দেয়া হয়েছে কিনা তা আগামী রোববারের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন দেওয়া হয়েছে। এসময় আদালত ক্ষোভ প্রকাশ করে বলেন, বার বার এ ঘটনা ঘটছে।

বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ থেকে ঘটনাটি হাইকোর্টের নজরে আনা হয়। পরে এ আদেশ দেন হাইকোর্ট।

চট্টগ্রাম হাটহাজারী পৌরসভার একটি মাদ্রাসার ছাত্রকে বেত্রাঘাত করেন শিক্ষক ইয়াহিয়া। পরে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ