
মাত্র তিন লাখ টাকা হলেই চিকিৎসা নিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন মধ্যবয়সী মহসিন হোসেন। ফিরে পাবেন স্বাভাবিক জীবন। ফিরবেন কর্মেও। একটি জীবন বেঁচে যাওয়ার সঙ্গে সঙ্গে সচল হয়ে উঠবে একটি পরিবার।
বলছি- ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়া এলাকার বাসিন্দা মহসিন (৪০) এর কথা। যিনি ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে এখন খুবই অসুস্থ। ইতোপূর্বে ঢাকার মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন সিকদার মেডিকেলে চিকিৎসা নিয়েছিলেন তিনি। হাসপাতালের চিকিৎসক তাকে জানিয়েছিলেন আড়াই লাখ টাকা হলেই তার ব্রেইট টিউমার অপারেশন করা যাবে। অন্যান্য ব্যয় সহ মোট তিন লাখ টাকা দরকার তাঁর। আর অপারেশন করার পর পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি।
কিন্তু খুবই দরিদ্র মহসিন হোসেন এর পক্ষে এতো টাকা জোগার করা সম্ভব নয়, তাই বিনা চিকিৎসায় মৃত্যুর পথে এগোয়ে যাচ্ছেন তিনি। সমাজের বিত্তবান মানুষরা মহসিনের পাশে দাঁড়ালে স্বাভাবিক জীবন ফিরে পেতে পারেন তিনি। মহসিনকে চিকিৎসা করাতে স্বামর্থবানদের কাছে সাহায্য সহযোগিতা চেয়েছেন তার স্ত্রী মাহেনুর বেগম। মাহেনুর বেগম এর সঙ্গে যোগাযোগ করবেন এই নম্বরে (01704737677)।
যদি কোন হৃদয়বান ব্যক্তি মাহেনুর বেগমকে আর্থিক সহযোগীতা করতে চান, তাহলে (01704737677 নগদ) নম্বরে টাকা পাঠাতে পারেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস