1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মহান বিজয় দিবস উপলক্ষে দৌলতখানে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দৌলতখান (ভোলা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ ১০:৪৮ pm

মহান বিজয় দিবস উপলক্ষে ভোলার দৌলতখানে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঢাকা স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও শিশু বিভাগের প্রধান প্রফেসর ডাঃ আফতাব ইউসুফ রাজ এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) দৌলতখান পৌরসভাস্থ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন’র বাসভবনে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগী দেখেন।

মেডিকেল ক্যাম্পে গ্রাম-গঞ্জের কয়েকশ’ অসহায় মানুষ চিকিৎসা নিয়েছেন। ফ্রী চিকিৎসা নিতে আসা রোগীরা জানায়, ঢাকায় গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়ে ভীষণ খুশি রোগীরা। উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কুলসুম বেগম ৯ মাস বয়সের শিশু পুত্র ইমাম উদ্দিনকে নিয়ে আসেন মেডিকেল ক্যাম্পে। শিশুটি শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছে। অর্থের অভাবে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারেননি। লোকমুখে শুনে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিতে আসেন কুলসুম বেগম । চিকিৎসা সেবা নিয়ে হাসিমুখে বাড়ি ফিরেছেন রোগীরা।

প্রফেসর ডাঃ আফতাব ইউসুফ রাজ বলেন, ‘ছোটবেলা থেকে জন্মভূমি দৌলতখানের মানুষের সেবা করা আমার স্বপ্ন ছিল। বিগত তিন বছর ধরে দৌলতখানের মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। করোনাকালেও আমি মানুষের সেবা দিয়েছি। এ কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে এখানে ৩ জন বিশেষজ্ঞ ডাক্তার আজকে ফ্রী চিকিৎসা দিতে এসেছেন। আমি ব্যাপক সাড়া পেয়েছি। ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ