1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মসজিদে পড়ে আছে ইমামের লাশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১ ১২:০৩ am

নোয়াখালীর সুবর্ণচরে মসজিদ থেকে ফয়জুল করিম (২৫) নামের এক ইমামের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের হাতে পোড়া দাগ পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে,তিনি আজান দিতে গিয়ে বিদ্যুতস্পর্শে মৃত্যু বরণ করেন। নিহত ফয়জুল করিম উপজেলার চর বৈশাখী গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি উপজেলার ১নম্বর চরজব্বর ইউনিয়নের উত্তর চরবাগ্যা গ্রামের মোহাম্মদীয়া জামে মসজিদের ইমাম ছিলেন।

পুলিশ জানায়, আজ মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে মসজিদে জোহরের নামাজ পড়তে গিয়ে মুসল্লিরা ফয়জুলকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, কোনো অভিযোগ না থাকায় ইমামের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ