1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মসজিদে দুই পক্ষের মারামারি, আনসার সদস্যের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২ ১২:০৯ am

ময়মনসিংহের গফরগাঁওয়ে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে মারামারিতে গুরুতর আহত আনসার সদস্য মো. জলিল মিয়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আজ বুধবার(২৩ মার্চ) ভোর রাতে মৃত্যু বরণ করে।

গত ১৮ মার্চ শুক্রবার জুম্মার নামাজের পরে উপজেলার মশাখালী ইউনিয়নের মশাখালী মধ্যপাড়া বায়তুল ফালা জামে মসজিদে এ ঘটনাটি ঘটে। নিহতের ভাই আজিজুল হক বাদী হয়ে পাগলা থানায় গতকাল মঙ্গলবার একটি মামলা দায়ের করে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ শুক্রবার জুম্মার নামাজের পরে তারাবির নামাজের ইমাম নিয়োগ নিয়ে মসজিদ কমিটির লোকজন ও মুসল্লি দুই পক্ষ আলোচনায় বসে তর্কে জড়িয়ে পরে ।

এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে আ. আওয়ালসহ তার চার ছেলে ফারুক,মিশুম,মানিক,মাসুম ও মুসল্লি আ. রাজ্জাক,সুমন মিয়া দেশিয় অস্ত্র নিয়ে আনসার সদস্য মো. জলিল মিয়ার উপর আক্রমন করে হাত,পা ও মাথায় গুরুতর জখম করে।উপস্থিত মুসল্লিরা পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরিস্থিতির অবনতি হলে স্বজনরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।সেখানে চিকিৎসারত অবস্থায় আজ বুধবার ভোর রাতে মৃত্যু বরণ করে।

নিহতের স্ত্রী মানসুরা আক্তার আঃ আওয়াল ও তার ছেলেরা মিলে আমার স্বামীকে হত্যা করেছে।আমি এর বিচার চাই। নিহতের ভাই আজিজুল হক বলেন,ভাইয়ের চিকিৎসায় ব্যস্ত থাকার কারণে মামলা করতে দেরি হয়।অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি।

ঘটনায় অভিযুক্ত ফারুক মন্ডলের মোবাইলে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান বলেন,মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ