1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মসজিদের ভেতর ইমামের আত্মহত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ১১:৩৭ am

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মসজিদের ভেতর থেকে এক ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া জামে মসজিদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. ফেরদৌস ইসলাম (৩০) বরিশালের মুলাদি থানার চরমাধপরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মসজিদের ইমামের থাকার কক্ষের জানালার ফাঁক দিয়ে দেখতে পান ফ্যানের সঙ্গে রশিতে ঝুলছেন তিনি। এরপর খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।

পুলিশের পক্ষ থেকে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ে ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানতে পারব এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ