1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মর্ডানা ও সিনোফার্মার ১ লাখ ৮৫ হাজার টিকা চট্টগ্রামে পৌঁছেছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১ ৭:৫২ pm

চট্টগ্রামে পঞ্চমবারের মতো এসে পৌঁছেছে করোনা ভাইরাসের প্রতিষেধক মর্ডানা ও সিনোফার্মার ১ লাখ ৮৫ হাজার ২০০ ডোজ টিকা। এর মধ্যে মর্ডানার ২২ কার্টন ও সিনোফার্মের ৯৮ কার্টন ভ্যাকসিন রয়েছে।

বুধবার সকালে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ফ্রিজার ভ্যানে করে আসা এসব ভ্যাকসিন গ্রহণ করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। ভ্যাকসিনগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে সংরক্ষণ রাখা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবদুল্লাহ আল-মাসুম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস, ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. হামিদ আলী ও কোল্ড চেইন টেকনিশিয়ান মো. জাফর উল্লাহ। তদারকিতে ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া, জেলা ইপিআই টেকনোলজিস্ট কাজল কান্তি পাল, বেক্সিমকো ফার্মার ইনস্টিটিউশন অফিসার মোহাম্মদ ওয়াহিদ ও সিনিয়র স্টোর ম্যানেজার মোহাম্মদ মহসীন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, মর্ডানার ভ্যাকসিন মহানগরী এলাকার ১১টি কেন্দ্রে ও সিনোফার্মের ভ্যাকসিন উপজেলা পর্যায়ে রেজিস্ট্রেশনকারীদের মাঝে দেওয়া হবে। যাদের বয়স ৩০ বছরের ঊর্ধ্বে তারা এসএমএস প্রাপ্তি সাপেক্ষে ভ্যাকসিন গ্রহণ করবেন। সরকারি নির্দেশনা মোতাবেক মহানগরের বিভিন্ন কেন্দ্র ও বিভিন্ন উপজেলা কেন্দ্রে তা পাঠানো হবে।

চট্টগ্রামে গত ৩১ জানুয়ারি প্রথম দফায় অক্সফোর্ড অ্যাট্রোজেনেকার ৪ লাখ ৫৬ হাজার ডোজ, ৯ এপ্রিল দ্বিতীয় দফায় ৩ লাখ ৬ হাজার ডোজ, ১৮ জুন সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ এবং ১১ জুলাই ১ লাখ ৮৪ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছে।
ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ