
ময়মনসিংহে মাছ ধরতে গিয়ে পৃথক ঘটনায় বজ্রপাতে তিন শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) বেলা ২ টার দিকে জেলার সদর, নান্দাইল ও ধোবাউড়া উপজেলায় এই বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার সদর উপজেলার দড়ি কুষ্টিয়া ইউনিয়নের দড়ি কুষ্টিয়া গ্রামের কৃষক বাক্কার হোসেন ও জাহাঙ্গীর হোসেন এবং নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের কংকরহাটি গ্রামের শহীদুল্লাহর ছেলে সাঈদ মিয়া (১২), হাদিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১১), বিল্লাল হোসেনের ছেলে শাওন (৮) , ধোবাউড়া উপজেলার চরমুহিনী গ্রামের আবু সাঈদ (৩০)।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ বজ্রপাতে দুই কৃষক নিহতের সত্যতা নিশ্চিত করেন।
এদিকে, নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের কংকরহাটি গ্রামের ইউপি সদস্য মো গোলাপ হোসেন বলেন, বৃস্টির সময় ওই তিন শিশু এক সাথে মাছ ধরতে যায়। দুইটার দিকে হঠাৎে বজ্রপাতে তিন শিশু গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দুইজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একজন কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
অপরদিকে, ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টিপু সুলতান বলেন, উপজেলার চরমুহিনী গ্রামের আবু সাঈদ (৩০) সকালে গুগড়া বিলে মাছ ধরার সময় বজ্রপাতে মারা যায়। পরে তাঁর মরনদে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই