1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদুল আযহা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১ ১:৫০ pm

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা পালিত হচ্ছে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে মক্কার পবিত্র কাবা শরীফ ও মদিনা মসজিদে নববীতে।

করোনাভাইরাসের মধ্যেও ঈদ আনন্দের কোনো কমতি নেই। স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবের প্রতিটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। পশু কোরবানি দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন স্থানীয় এবং প্রবাসীরা।

এ ছাড়াও হজব্রত পালন করতে আসা হাজিরা মুজদালিফা ময়দানে ফজরের নামাজ আদায় করে মিনায় পৌঁছে প্রথম দিন বড় শয়তানকে ৭টি কংকর নিক্ষেপ করছেন। এভাবে আরো তিন দিন মিনায় অবস্থান করে পর্যায়ক্রমে তিনটি শয়তানকে কংকর নিক্ষেপ করবেন হাজিরা।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হক, কাউন্সিলর হজ জহিরুল ইসলাম, কাউন্সিলর (শ্রম) মো. আমিনুল ইসলামসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এ বছর হজ পালন করেছেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ