1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মদনে সেতু থেকে বালুবাহী নৌকা ছাড়াতে গিয়ে মাঝির মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ ১১:২১ pm

নেত্রকোনার মদন উপজেলার মগড়া নদীতে সেতুর সাথে আটকে যাওয়া বালুবাহী একটি বড় নৌকা ছাড়াতে গিয়ে তৌহিদ মিয়া (৫৫) নামের এক মাঝির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মগড়া নদীর শহীদ আব্দুল কদ্দুস সেতুর নীচে এ ঘটনা ঘটে। তৌহিদ মিয়া কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিঘির পাড় গ্রামের মৃত ওসমান মিয়ার ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনার দূর্গাপুর উপজেলার সুমেশ্বরী নদী থেকে বালু বোঝাই করে নৌপথে বরিশালের উদ্দেশে রওনা হলে আজ শুক্রবার সকালে মদন উপজেলার মগড়া নদীর দেওয়ান বাজার সংলগ্ন শহীদ আব্দুল কদ্দুছ সেতুতে পানি কম থাকায় নৌকাটি আটকে যায়। পরে সকাল থেকে সব ধরনের নৌ চলাচল বন্ধ থাকলে নৌকা ছুটানোর জন্য ট্রাকের সঙ্গে দড়ি বেঁধে টানাটানি করার এক পর্যায়ে তৌহিদ মিয়া নদীর পারে ছিটকে পড়ে যান।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শান্তুনু সাহা তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মুসুল্লী গ্রামের ফারুক মোল্লার কাছ থেকে বালুর ব্যবসার উদ্দেশ্যে নৌকাটি এক বছরের জন্য ভাড়ায় এনে চালিয়ে যাচ্ছিলেন তৌহিদ মিয়া।

মদন থানার ওসি মাসুদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,তৌহিদ মিয়া নামে নৌকার মাঝির মৃত্যুর সংবাদে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

মদন ফারায় সার্ভিসের একটি ইউনিট ব্রিজের নিচে আটকে যাওয়া নৌকা উদ্ধারে অভিযান চলছে বলে জানান স্টেশন কর্মকর্তা আহমেদুল কবির।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহম্মেদ তালুকদার জানান, মগড়া নদীর দেওয়ান বাজার সংলগ্ন শহীদ আব্দুল কদ্দুছ সেতুতে নৌকা আটকে নৌচলাচল বন্ধ হয়ে যায়। আটকে যাওয়া নৌকার মাঝি মারা গেছেন। আমি ঘটনাস্থলে আছি। নৌকাটি সরানোর জন্য ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে চেষ্টা চালাচ্ছে। তিনি আরো জানান এ নদী পথে বড় বলগেট নৌকা চলাচলের জন্য উপযুক্ত নয়। এ সময় নদীতে পানি কমে যাওয়ায় ছোট ছোট নৌকা চলাচল করতে পারে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ