1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মডার্না ও সিনোফার্মের প্রায় আড়াই লাখ ডোজ দেওয়া হয়েছে আজ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১ ৯:৩৯ pm

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর এখন পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৪ হাজার ৪৭৯ ডোজ। এর মধ্যে এক ডোজ নিয়েছেন ৮০ লাখ ১৮ হাজার ৬৮১ জন এবং টিকার দুই ডোজ নিয়েছেন ৪৩ লাখ ১৫ হাজার ৭৯৮ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইন্সটিটিউটের তৈরি কোভিশিল্ড, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। মঙ্গলবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানান যায়। এদিন মোট টিকা দেওয়া হয়েছে ২ লাখ ৪১ হাজার ২৫১ ডোজ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, আজ কোভিশিল্ডের কোনও ডোজ দেওয়া হয়নি। এখন পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন। স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য থেকে আরও জানা যায়, প্রথম ডোজ নেওয়া ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জনের মধ্যে সাড়ে ১৪ লাখের মতো মানুষের দ্বিতীয় ডোজ নেওয়া নিয়ে তৈরি হয়েছে সংকট। এদের সবাইকেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকারই দ্বিতীয় ডোজ দিতে হবে। কেননা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও দুই কোম্পানির দুই ডোজের টিকা গ্রহণের কোন সিদ্ধান্ত দেয়নি।

পাশাপাশি আজ ফাইজারের কোনও ডোজ আজ দেওয়া হয়নি। আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৫০ হাজার ৫২৩ জনকে।

এছাড়া ১৬ লাখ ৬৬ হাজার ৬৯৮ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৬ লাখ ৮১ হাজার ৪৮৬ জনকে আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৭ হাজার ৪২৪ জনকে।

মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৪ লাখ ৮১ হাজার ৭১৫ ডোজ, আর আজকে দেওয়া হয়েছে ৫৯ হাজার ৭৬৫ ডোজ।

আর এখন পর্যন্ত নিবন্ধন করেছে ১ কোটি ৩০ লাখ ৬৫ হাজার ৭১৭ জন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ