1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভ্যাকসিন নিলেন ১৫ লাখ ৮৯ হাজার শিক্ষার্থী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১ ১১:৫০ pm

সারা দেশে আজ ৯ লাখ ৫ হাজার ৮০৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। আর এখন পর্যন্ত ১৫ লাখ ৮৮ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে, আর দ্বিতীয় ডোজ পেয়েছে ২ লাখ ৭০ হাজার ৩০৪ জন। গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

শিক্ষার্থীসহ আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৫৫৯ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ২৪৬ জনকে। আর আজ ১ লাখ ২২ হাজার ১৪১ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ৮ হাজার ৯২০ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।

দেশে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে মোট ৬ কোটি ৭৪ লাখ ৭০ হাজার ৪৯ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ কোটি ৪১ লাখ ৬২ হাজার ৬৯৫ জন।

এসব টিকা দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ