1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভ্যাকসিন নিলেন আরো ১২ লাখ ৯৭ হাজার মানুষ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১ ১২:০৪ am

সারাদেশে মঙ্গলবার (২১ ডিসেম্বর) ১ লাখ ৯৭ হাজার ৯১৭ ডোজ টিকা দেওয়া হয়েছে। আর এখন পর্যন্ত ২৩ লাখ ১৪ হাজার ৭৫০ স্কুলশিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছে ২ লাখ ৯০ হাজার ৫২৯ জন। গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

মঙ্গলবার ( ২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

শিক্ষার্থীসহ আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৭১৫ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮ লাখ ১১ হাজার ২০২ জনকে। আর আজ ১ লাখ ৫৭ হাজার ৪৭ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ১ হাজার ৯৩৬ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ কোটি ৯৪ লাখ ২৯ হাজার ৮০১ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ কোটি ৭৬ লাখ ৩৯ হাজার ৪২৫ জন।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মডার্নার টিকা।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ