1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভ্যাকসিন গ্রহণের ১৪ দিন পর রক্ত দেওয়া যাবে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১ ১২:১৬ am

সব ধরনের কোভিড-১৯ টিকা গ্রহীতা প্রথম ও দ্বিতীয় ডোজ গ্রহণের ২৮ দিন পর রক্ত দিতে পারবেন। তবে অতি জরুরি প্রয়োজনে (যেমন: রক্তের অভাবে জীবননাশ বা জীবন সংশয়, নেগেটিভ রক্তের গ্রুপ বা দুষ্প্রাপ্য রক্তের গ্রুপের ক্ষেত্রে) কোভিড-১৯ টিকা গ্রহীতা ১৪ দিন পর রক্ত দিতে পারবেন।

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় রক্ত পরিসঞ্চালন সেবায় যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান পরিস্থিতিতে ২৬ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ রক্ত পরিসঞ্চালন বিষয়ে এ নির্দেশনা দেওয়া হয়।

২৬ এপ্রিল (সোমবার) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও জাতীয় নিরাপদ রক্ত পরিসঞ্চালন বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি, করোনা পরীক্ষা নেগেটিভ বা সম্পূর্ণ সুস্থ হওয়ার ২৮ দিন পর রক্ত দিতে পারবেন। কোভিড-১৯ টিকা গ্রহীতা, যেকোনো সুস্থ সবল রক্তদাতা থেকে রক্ত গ্রহণ করতে পারবেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ