1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভ্যাকসিনকে রাজনীতিকরণ করায় করোনা ঠেকাতে ব্যর্থ হয়েছি: পররাষ্ট্রমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১ ৭:৩৭ pm

করোনার ভ্যাকসিনকে বৈশ্বিক গণপণ্য হিসেবে বিবেচনা করে দ্রুত বৈষম্য কমানোর জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘ভ্যাকসিন উদ্ভাবনে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ার পরও ভ্যাকসিনের জাতীয়বাদ ও রাজনীতিকরণ করার কারণে প্রাণঘাতী করোনা ঠেকাতে ব্যর্থ হয়েছি।’

সোমবার (১১ অক্টোবর) বেলগ্রেডে জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম)-এর ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ন্যামের সদস্য দেশগুলোর মধ্যে মূলধন, প্রযুক্তি ও শ্রমের অবাধ চলাচলের সুযোগ থাকা উচিত।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দারিদ্র্য হ্রাসের লক্ষ্যে সম্পদের প্রবাহের ওপর কম বিধিনিষেধ আরোপসহ এসডিজির প্রধান লক্ষ্যগুলো অর্জনের জন্য আয়ের আরও সুষম বণ্টন নিশ্চিত করার ন্যামের সদস্যদের উচিত।’

মহামারি পরবর্তী টেকসই উত্তরণে সবাইকে একসঙ্গে কাজ করার জন্য ন্যামভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি ফোরাম অব মিনিস্টার্স অব ফরেন, ফিইন্যান্স ও ডেভেলপমেন্ট অব দ্য গ্লোবাল সাউথ প্রতিষ্ঠার মাধ্যমে দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতার জোরদারের প্রস্তাব দেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ফোরাম টেকসই উন্নয়নের লক্ষ্যে দক্ষিণ এশীয় দেশগুলোর সম্ভাবনা খুঁজে বের করবে এবং পরস্পরের সঙ্গে অভিজ্ঞতা, দক্ষতা, প্রযুক্তি ও সম্পদ বিনিময় করবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের শান্তি-কেন্দ্রিক পররাষ্ট্রনীতি জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে অত্যন্ত সঙ্গতিপূর্ণ।’

প্রসঙ্গত, ২০২১ সালের ১১-১২ অক্টোবর থেকে বেলগ্রেডে জোট নিরপেক্ষ আন্দোলনের ৬০ তম সম্মেলনে বাংলাদেশী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী।
সম্মেলনে অংশ নিচ্ছেন ঘানার প্রেসিডেন্ট, আলজেরিয়ার প্রধানমন্ত্রী এবং ইন্দোনেশিয়া, নেপাল, কুয়েত সৌদি আরব, ভারত, ইরাক, পাকিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ, জিম্বাবুয়ে, উগান্ডা, গ্যাবন, গাম্বিয়া, সুদান, হাইতি, এঙ্গোলা ও ফিলিস্তিনসহ বিভিন্ন ন্যামভুক্ত রাষ্ট্রের পররাষ্ট্র ও অন্যান্য মন্ত্রীরা এবং ৭০টির বেশি দেশের উচ্চ-পর্যায়ের প্রতিনিধিরা। এতে যৌথভাবে সভাপতিত্ব করছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ও সার্বিয়ার প্রেসিডেন্ট। বাসস
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ