1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভোলা দায়রা জজ আদালতে বিজ্ঞপ্তি ছাড়াই ১১জনকে নিয়োগ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১ ১১:২৪ pm

কোনো ধরণের বিজ্ঞপ্তি ছাড়াই ভোলা জেলা ও দায়রা জজ আদালতে ১১ জনকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় জেলার আদালত পাড়ায় চলছে নানা গুঞ্জন। নিয়ম লঙ্ঘন করে কীভাবে এসব ব্যক্তিদের নিয়োগ দেওয়া হলো এই প্রশ্ন সংশ্লিষ্টদের।

খবর নিয়ে জানা গেছে, ভোলা জেলা ও দায়রা জজ আদালতে অফিস সহায়ক ও অন্যান্য পদে ১৪ জনকে নিয়োগ দেওয়ার জন্য ২০১৬ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তির আলোকে ১৪জনকে নিয়োগ দেওয়ার জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। কিন্তু চূড়ান্তভাবে নিয়োগ দেওয়ার সময় ১৪ জনের স্থলে নিয়োগ দেওয়া হয় ৩২জনকে। এতে সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। অনেকেই প্রশ্ন তোলেন ১৪ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে কিভাবে ৩২ জনকে নিয়োগ দেওয়া হলো। শুধু আদালত প্রাঙ্গনেই নয়, এ বিষয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক সমালোচনাও শুরু হয়। পরে এ বিষয়ে ভোলা জেলা ও দায়রা জজ এ. বি, এম, মাহমুদুল হক ৭ এপ্রিল ২০২১ একটি বিজ্ঞপ্তি জারি করেন। ওই বিজ্ঞপ্তিতে তিনি জানান, ২ এপ্রিল ২০২১ ও ৩ এপ্রিল ২০২১ কর্মচারী নিয়োগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত নিয়োগ পরীক্ষায় নিয়োগ সংক্রান্ত বাচাই কমিটি কর্তৃক সুপারিশের প্রেক্ষিতে উপযুক্ত ১৪জনকে নিয়োগে ফল প্রকাশিত হয়। ওই তালিকার বাইরে কোনো প্রার্থীকে নিয়োগ প্রদান করা হয়নি বলেও ওই বিজ্ঞপ্তির মাধ্যমে জানান ভোলা জেলা ও দায়রা জজ এ. বি, এম, মাহমুদুল হক। ফলে ৩২ জনের মধ্যে ১৮ জনের চাকরি অনিশ্চয়তায় পরে। কিন্তু পরবর্তীতে বিজ্ঞপ্তি দেওয়া ছাড়াই বাদ পড়া ওই ১৮ জন থেকে আদালতের ৯৫ নং স্মারক তারিখ ১৯ জুলাই ২০২১ এ ১১ জনকে নিয়োগ দেওয়া হয়। যাদের মধ্যে ইতোমধ্যে ৫জন বেতনও ভোগ করেছেন। বাকী ছয় জনের বেতনও প্রক্রিয়াধীন রয়েছে।

ভোলা জেলা আদালত সূত্রে জানা গেছে, ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের গত ১৪ জুলাই ২০১৬ তারিখের (৩৫৯ নং স্মারক) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপিবতে জেলা জজ আদালতের স্টেনোগ্রাফার একজন, জারিকারক চারজন, নিম্নমান সহকারী কাম-কম্পিউটার অপারেটর সাত জন ও অফিস সহায়ক পদ দুই জনকে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উত্ত পদ সমুহে দুই এপ্রিল ২০২১ তারিখে প্রায় ৩০০০ (তিন হাজার) পরীক্ষার্থীর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরেদিন তিন এপ্রিল ২০২১ তারিখে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ফলাফল দেওয়া হয়। উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার টাইপ ও মৌখিক পরীক্ষা ওই (৩-৪-২০২১) দিন বিকাল ৪ টায় শুরু হয়, চলে রাত ১০ টা পর্যন্ত।

চার এপ্রিল ২০২১ তারিখে চূড়ান্ত উত্তীর্ণদের তালিকা নোটিশে না টানিয়ে জেলা জজ এর কার্যালয়ের অফিস আদেশ ৬০, ৬১, ৬২ ও ৬৩ নং স্মারকে ১৪ ( চৌদ্দ) জনকে নিয়োগ দেওয়া হয় এবং ওই দিন রাতেই সিভিল সার্জন কর্তৃক মেডিকেল বোর্ড প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা ছাড়া তাদের যোগদান নেওয়া হয়। উল্লেখ্য যে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ, ঢাকা এর সার্কুলার নং-০৮/২০১৫ তারিখ-০৭/০৬/২০১৫ খ্রিঃ তে বলা আছে, জেলা পর্যায়ে ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলায় স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থীদের নিয়োগ প্রদানে বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এখানে ১৪ জনের মধ্যে ০৭ (সাত) জেলার বাহিরের প্রার্থী।

সূত্র আরও জানায়, গত ৫ এপ্রিল ২০২১ লকডাউনে অফিস বন্ধের দিন চার এপ্রিল ২০২১ তারিখ উল্লেখ করে অফিস আদেশ নং-৬৪, ৬৫ ও ৬৬ মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটির সুপারিশকৃত প্যানেল হইতে শূন্য পদের বিপরীতে অতিরিক্ত বিভিন্ন পদে আরও ১৮ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। এদের মধ্যে নিম্নমান সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে মোঃ ওয়াহিদুর রহমান রোল নং-৩১৫, মোঃ মাহফুজুর রহমান রোলনং-৩৬৪, মোঃ গোলাম কিবরিয়া রোল নং-৬৩৪ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকায় এদের নাম নেই। এতে প্রতিদ্বন্দ্বি বঞ্চিত অনেক প্রার্থীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এখানেই শেষ নয়, সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে, মোঃ গোলাম কিবরিয়া নিয়োগ ও বাছাই কমিটির একজন সদস্যের আপন ভাই।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অনেকের অভিযোগ ৬০, ৬১, ৬২ ও ৬৩ অফিস আদেশে নিয়োগপ্রাপ্তরা হচ্ছেন বিভিন্ন মহল থেকে সুপারিশ প্রাপ্ত এবং ৬৪, ৬৫ ও ৬৬ নং অফিস আদেশে নিয়োগপ্রাপ্তরা হলেন নিয়োগ ও বাছাই কমিটি, জেলা জজ ও জেলা জজ আদালতের কিছু কর্মচারীদের নিয়োগ বাণিজ্যের ফসল।

১৯ জুলাই ২০২১ তারিখে আদালতের ৯৫ নং স্মারকে নিয়োগ পাওয়া ১১ জনের মধ্যে মৃত আঃ কাদের এর ছেলে মোঃ আল আমিন,আবদুল বারী’র ছেলে আবদুল হাই, লিটন এর ছেলে মোঃ জাকির হোসেন, মোঃ আবদুস সাত্তার এর ছেলে মোঃ হাবিবুর রহমান ও মৃত নুর মোহাম্মদ হাওলাদার এর ছেলে সাইফুল ইতোমধ্যে জুলায়ের কয়েকদিনের বেতন পেয়েছেন। ওই নিয়োগে চাকরি পাওয়া মৃত আব্দুল হক মিজি’র ছেলে মোঃ ফয়েজ, মোঃ জসিম উদ্দিন এর ছেলে মুছা কালিমুল্লাহ, সেলিম মৃধা ছেলে মোঃ ফখরুল ইসলাম মৃধা, মোঃ সাইফুল ইসলাম এর স্ত্রী লুৎফুন নেছা, মোঃ আবদুল ওয়াহেদ আলী এর ছেলে আতিকুল ইসলাম ও মোঃ লুৎফর রহমান এর ছেলে মোঃ জুয়েল রানা’র বেতনও প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে ভোলা জেলা ও দায়রা জজ এ. বি, এম, মাহমুদুল হক এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। বিজ্ঞপ্তি ছাড়া ১৯ জুলাই ১১ ব্যক্তিকে নিয়োগ দেওয়ার বিষয়ে জানতে ভোলা জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ এর সঙ্গে যোগাযোগ করলে তিনি সাংবাদিকের সঙ্গে কথা বলতে প্রস্তুত নয় বলে জানান। এর পর তিনি মোবাইল ফোন এর সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। এ বিষয়ে একই দফতরের হিসাব সহকারী মিজানুর রহমান জানান, প্রথমে ১৪ জন নিয়োগের বাইরে তিনি কিছুই জানেন না। তবে পরবর্তীতে নিয়োগ পাওয়া ১১ জনের মধ্যে বেতন প্রাপ্ত পাঁচ জনের নাম উল্লেখ করলে তিনি তাদের চিনেন বলে জানান। তবে এদের নিয়োগের বিষয়ে তিনি কিছুই জানেন না উল্লেখ করে বলেন এ বিষয়ে ঊর্ধ্বতন স্যারেরা ভালো বলতে পারবেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ