1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভেজাল খাদ্য : রাজধানীকে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১ ১০:৩৭ pm

রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামপুর ও চকবাজার এলাকায় অনুমোদনহীন ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুদ ও বিক্রির অপরাধে ১৬টি প্রতিষ্ঠানকে ২১ লাখ টাকা জরিমানা করেছেন পুলিশের এলিট ফোর্স র‍্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ভেজাল খাদ্য বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বলেন, আজ সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত র‍্যাব-১০ এর সহযোগিতায় বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামপুর ও চকবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অনুমোদনহীন ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে যাত্রাবাড়ী এলাকায় ৭টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ২০ লাখ টাকা, শ্যামপুর এলাকায় ৬টি প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা ও চকবাজার এলাকায় ৩টি প্রতিষ্ঠাকে তিন লাখ টাকা করে সর্বমোট ২১ লাখ ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়.

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিলেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ