1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভূমধ্যসাগর থেকে ৬৫ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১ ৮:৫৩ pm

ভূমধ্যসাগর থেকে ৬৫ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করার খবর পাওয়া গেছে। ইউরোপগামী এই অভিবাসীদের স্থানীয় সময় শনিবার ভূমধ্যসাগরের বউরি তেলক্ষেত্র এলাকা থেকে উদ্ধার করা হয়। খবর এপি ও ইউরো নিউজের।

জানা গেছে, নারী ও শিশুসহ অভিবাসন প্রত্যাশীরা ছোট একটি কাঠের নৌকায় সাগর পারি দিচ্ছিল। তবে ইঞ্জিন জটিলতায় নৌকাটি বন্ধ হয়ে গেলে ভূমধ্যসাগরে ভাসতে থাকে, বিষয়টি পর্যবেক্ষক বিমানের নজরে এলে তাদের উদ্ধার করা হয়।

এপি জানিয়েছে, উদ্ধার হওয়া অভিবাসীদের কারোই লাইফ জ্যাকেট ছিল না। উল্লেখ্য, এ বছর ৪৪ হাজার অভিবাসন প্রত্যাশী তিউনিশিয়া ও লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে হয়ে ইউরোপ পৌঁছেছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ