1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভুয়া পরীক্ষার্থীর এক বছর কারাদণ্ড

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২ ১১:৩৫ pm

টাঙ্গাইল শহরের অক্সফোর্ড কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাবেক শিক্ষার্থী মো. রায়হান কবির নামে এক ভুয়া পরীক্ষার্থীর এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবলী শবনম এ সাজা দেন।

বাবলী শবনম জানান, রায়হান কবির তার বন্ধু মো. সায়েমের চতুর্থ সেমিস্টারের ড্রয়িং-২ (ক্যাড) বিষয়ের রেফার্ড পরীক্ষার প্রক্সি দিতে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে যান।

পরে শিক্ষকরা তার প্রবেশপত্র ও কাগজপত্র যাচাই করলে ভুয়া প্রমাণিত হয়। পরে তাকে এক বছরের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

টাঙ্গাইল পলিটেক ইন্সটিটিউটের অধ্যক্ষ বিএম আমিনুল ইসলাম বলেন, পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে ও তাকে পরবর্তী তিন শিক্ষাবর্ষের জন্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুমতি না দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ