1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভুয়া ড্রাইভিং লাইসেন্স প্রস্তুতকারী চক্র গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ১২:০৩ am

পুলিশ ভেরিফিকেশন ও বিভিন্ন জাল-জালিয়াতির মাধ্যমে বিআরটিএ’র ভুয়া ড্রাইভিং লাইসেন্স তৈরির দালাল চক্রকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ। প্রাথমিকভাবে চক্রের সদস্যদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভুয়া পুলিশ ভেরিফিকেশন ও বিভিন্ন জাল-জালিয়াতির মাধ্যমে বিআরটিএ’র ভুয়া ড্রাইভিং লাইসেন্স তৈরির দালাল চক্রের একাধিক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে আগামীকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ