1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভিকারুননিসা ছাত্রীর আত্মহত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১ ১০:৪৭ am

রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসা থেকে ভিকারুননিসা নূন স্কুলের ১০ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম সাদিয়া তাসমীম কান্তা (১৪)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, ছোট বয়সেই কান্তার বাবা তার মাকে রেখে চলে যায়। পরে তার মা অন্যত্র বিয়ে করে সংসার শুরু করে। সেই ঘরে সন্তানও রয়েছে। মা-বাবা দুজনই চলে যাওয়ার পর নানার বাড়িতেই বড় সে। মা-বাবা না থাকার কারণে সেই হতাশায় ভুগতো। প্রায়ই সে ঘুমের ওষুধ খেত।

রোববার বিকালে ধানমণ্ডি থানার এসআই অমৃতা চাকমা গণমাধ্যমকে বলেন, ধানমণ্ডি এক নম্বর রোডের ৩১ নম্বর বাড়ির শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে হয়েছে সে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে লাশের ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তার বাবার নাম মো. কবির হোসাইন এবং মা সাহিদা। বিকালে ময়নাতদন্তের পর স্বজনরা লাশ নিয়ে যান।

পরিবারের বরাত দিয়ে মৃত্যুর কারণ সম্পর্কে তিনি বলেন, মেয়েটির বাবা-মায়ের সম্পর্কছেদের পর থেকে নানা-নানুর কাছেই সে বড় হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ