1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভালুকায় ২০ কোটি টাকা মূল্যের বন ভূমি উদ্ধার

আমিনুল ইসলাম, ময়মনসিংহ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১ ১০:২৯ pm

ময়মনসিংহের ভালুকায় জবরদখলকৃত আআনুমানিক ২০ কোটি টাকা মূল্যের বন ভূমি উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ। অদ্য ৫ আগষ্ট মঙ্গলবার দুপুর ১২ টায় ভালুকা উপজেলার জামিরদিয়া মৌজার ডুবালিয়াপাড়া এলাকায় প্রায় পাঁচ একর জবরদখলকৃত বনভূমি উদ্ধার করা হয়।

ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিট অফিস সূত্রে জানা যায়, জামিরদিয়া মৌজায় সিএস ৬৭নং দাগে গেজেট ভুক্ত সংরক্ষিত ও যৌথ জরিপকৃত বনভূমিতে আদালতের সাথে তথ্য গোপনের মাধ্যমে প্রতারণা করে সিএস ৬৭ নং খতিয়ান দেখিয়ে আদালত থেকে নিষেধাজ্ঞা আনে।

পরে জনৈক বেলাল ফকিরের নেতৃত্বে ওই বনভূমি জবরদখলের উদ্দেশ্যে সীমানা প্রাচীর নির্মান করা হয়েছিলো। পরে স্থানীয় লোকজনের সহযোগীতায় ভালুকা রেঞ্জের হবিরবাড়ি বিট কর্মকর্তা দেওয়ান আলী বাদি হয়ে স্থানীয় বেলাল ফকির, আরিফ স্পিনিং মিলস লিঃ এর এডমিন ম্যানেজার কবির উদ্দির বিপুলসহ মোট ৮ জনকে আসামী করে ভালুকা মডেল থানায় মামলা নং-৫১/৪৫০ দায়ের করেন।

আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রশাসনের সহযোগীতায় সহকারী বন সংরক্ষক আবু ইউসুফ ও ভালুকা রেঞ্জ কর্মকর্তা মো. মহিউদ্দীনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আনুমানিক ২০ কোটি টাকা মূল্যের প্রায় ৫ একর বনভূমি উদ্ধার করা হয়।

ভালুকা রেঞ্জ কর্মকর্তা মো. মহিউদ্দীন বলেন, এজিসি স্পিনিং মিলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল গাফফার চৌধুরী বাদী হয়ে আদালতে মামলা করে জামিরদিয়া মৌজায় বেশ কয়েকটি দাগে বনবিভাগের হস্তক্ষেপের উপর নিষেধাজ্ঞা জারি করেন, ওই সব নিষেধাজ্ঞাকৃত দাগগুলোর মধ্যে কোথাও সিএস ৬৭দাগের কথা উল্লেখ নেই।

স্থানীয় প্রশাসন ও আদালতের সাথে প্রতারনা করে ভূয়া চৌহদ্দি দিয়ে বনভূমি জবরদখলের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আবদুল গাফফার চৌধুরীর স্থানীয় দালাল বেলাল ফকির। সকলের সহযোগীতায় আজ জবরদখলকৃত আনুমানিক ২০কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার করা হয় এ সময় বেকু দিয়ে ভাউন্ডারী প্রাচীর ভেংগে দেয়া হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ