
ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া গ্রামে পপি আক্তার রিমা ( ২৪) নামে এক গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী, দেবর-ভাসুর এবং শাশুড়িসহ ৪ জনের বিরুদ্ধে ৩০৬ ধারায় ভালুকা মডেল থানায় ৪৩(৭)২৮ নং মামলা হয়েছে।
এ ঘটনায় পুলিশ ওই গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করে আজ ২৯ শে জুলাই রোজ বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে। নিহত পপি আক্তার রিমা ভালুকা উপজেলার বিরুনীয়া গ্রামের মোঃ ইনসান মিয়ার স্ত্রী এবং গফরগাঁওয়ের নিধয়ার চরের চরআলগী গ্রামের মোঃ সিরাজুল ইসলামের মেয়ে।
গৃহবধূ পপি আক্তার এর বাবা মামলার বাদী মোঃ সিরাজুল ইসলাম জানান, ৭ বছর আগে তার মেয়ে পপি আক্তার রিমা কে ইনসান মিয়া (৩২) সঙ্গে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে দেন এবং তাদের ঔরষে রামিম (৪) ও ইয়াসিন (২) নামে দুজন পুত্র সন্তান রয়েছে।
বাদী জানান,বিয়ের পর থেকেই তাহার মেয়ের উপর মানসিক এবং শারীরিক ভাবে অত্যাচার নির্যাতন করতে থাকে। যার ফলশ্রুতিতে বিয়ের তিন বছর পর সে শশুর বাড়ি থেকে পালিয়ে তাহার বাড়িতে চলে এসেছিল।
এর কিছুদিন পর মামলায় উল্লেখিত আসামীগন তাহার মেয়েকে আর কোনদিন অত্যাচার করিবেনা বলে ১নং আসামী নন জুডিশিয়াল স্ট্যাম্পে এই বলিয়া অঙ্গীকার করে যে, আর কোনদিন অত্যাচার-নির্যাতন করিবে না এই মর্মে ১ নং আসামীসহ অন্যান্য আসামীগন তাহার মেয়েকে পুনরায় তার শ্বশুর বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে তাদের সংসার বেশ কিছুদিন ভালো ভাবেই চলছিল।
অতঃপর বিগত ৫ ই নভেম্বর ২০২০ ইং তারিখে নেশার টাকার জন্য পপিকে কারেন্টের তার দিয়া পিটিয়ে আহত করেছিলো। মামলা সূত্রে আরো জানা যায়, ২৮ শে জুলাই রোজ বুধবার সকাল আনুমানিক ৮ ঘটিকায় আসামীগন পারিবারিক কলহ সৃষ্টি করিয়া পপি আক্তার কে অমানুষিক নির্যাতন করে এবং তাকে বিষ খেয়ে আত্মহত্যা করার জন্য প্ররোচনা দেয়।
তাৎক্ষণিকভাবে সে বিষ পান করে এবং মামলার উল্লেখিত আসামীগন ভালুকা সরকারি হসপিটালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনা ধামাচাপা দেয়ার জন্য মামলায় উল্লেখিত আসামীগন নিহত পপির লাশ তাদের নিজ বাড়িতে নিয়ে যান।
ভালুকা মডেল থানার পুলিশ খবর পেয়ে নিহত পপির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেন। ময়নাতদন্তের পর পপির লাশ তার বাবার বাড়িতে দাফন করা হয়।
এ ব্যাপারে ভালুকা মডেল থানার (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, ‘গৃহবধূ পপি আত্মহত্যার প্ররোচনার মামলায় তার স্বামী মোঃ ইনসান মিয়া কে গ্রেফতার করা হয়েছে মামলার অন্য আসমিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ভিন্নবার্তা/এমএসআই