
ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আওলিয়ার চালা পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মোঙ্গলবার ১৯ এপ্রিল রাত সারে ৯টার দিকে ডাকাতিয়া মুন্নাতের বাজার সংলগ্ন রাস্তায় ঘটনাটি ঘটে।
অভিযোগে জানাযায়, পূর্ব বিরোধের জের ধরে হামলার ঘটনায় জয়নাল আবেদীনের ছেলে আঃ জলিল (৩২) বাদী হয়ে অজ্ঞাত নামা তিনচার জনসহ ৩ জনকে বিবাদী করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন একই এলাকার ১। মৃত হোসেন আলীর ছেলে শাহ আলম (৩৬), ২। মৃত গফুর সরকারের ছেলে গণি মিয়া (৫০) ও ৩। মৃত আঃ খালেকের ছেলে আঃ হাকিম (৩২)।
ঘটনার দিন তারাবীহ নামাযের পরে আঃ জলিল মোটরসাইকেলে করে ডাকাতিয়া মুন্নাতের বাজার হতে বাড়ী ফিরার পথে বাজারের দক্ষিন পাশে আসা মাত্রই তার উপর সন্ত্রাসী হামলা করা হয়।
জানাযায়, পূর্ব থেকেই আঃ জলিলের সাথে গণি মিয়ার সেচের ভাড়া নিয়া জগড়া ছিল ও গণি মিয়া আঃ জলিলের পুকুরে প্রায়ই মৃত কলাগাছ ও ময়লা ফেলে পুকুর নোংরা করে ফেলত যাতে মাছ চাষের অনুপযোগী হয়ে পরত।
পূর্ব শত্রুতা ও প্রতিহিংসার জেরে ঘটনার দিন আঃ জলিলকে হত্যা করার উদ্দেশ্যে অজ্ঞাত নামা সন্ত্রাসীসহ গণি মিয়ার হুকুমে শাহ আলম ও আঃ হাকিম পূর্ব পরিকল্পিতভাবে আঃ জলিলকে চলন্ত মোটর সাইকেল থেকে নামিয়ে এলোপাথাড়ি কুপিয়ে, গলায় রশি পেচিয়ে ও পিটিয়ে হাড় ভাংগা রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে তাৎক্ষনিক স্থানীয় লোকজনের সহযোগীতায় তাকে আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।
আহত আঃ জলিল জানান, তার শারীরিক অবস্থা ভাল নয় শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে তার উন্নত চিকিৎসা দেয়া প্রয়োজন। এ ঘটনায় বিবাদীদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে অন্য সূত্রে জানাযায় তাদের একজন আহত হয়েছে।
এ ব্যাপারে ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিন্নবার্তা/এমএসআই