1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

ভালুকায় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন এমপি কাজিম উদ্দিন আহমেদ ধনু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১ ৯:৫৩ pm

আমিনুল ইসলাম, ময়মনসিংহ: “মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি” এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ অভিযান ২০২১ এর শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।

আজ ২২ জুন মঙ্গলবার সকাল ১১ টায় ভালুকা উপজেলা পরিষদের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বিশাল প্যারেড ও কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। পরে স্থানীয় জনতা ও আনসার ভিডিপির কর্মকর্তা ও কর্মচারীদের সামনে এমপি বলেন, ভালুকা একটি শিল্পোন্নত এরিয়া, এখানে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে আমাদের প্রচুর পরিমাণে সবুজ ও ফলজ বৃক্ষরোপণ করতে হবে।

তিনি আরও জানান, কিছু অসাধু শিল্পপতিরা ডাইং এর ময়লা ও বিষাক্ত বর্জ পানি ফেলে যে ভাবে আমাদের ভালুকার পরিবেশের ক্ষতি করছে তা অচিরেই আমরা রক্ষা করব এবং সকলের প্রতি ৫ টি করে বৃক্ষরোপনের জন্য নির্দেশ প্রদান করেন তিনি।

বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন শেষে জেলার বিভিন্ন ইউনিয়নের আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের মাঝে দেশি জাম ২শ’ পেয়ারা ২শ’, বহেরা ২ শ’, আমলকী ২ শ’, চাপালিশ ১ শ’, কাঁঠাল ১শ’ মিলে ১ হাজার, ভেষজ, ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডঃ সেলিনা রশিদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা সভাপতি হাজ্বী আব্দুর রহমান, সেচ্ছাসেবক লীগ নেতা বজলুর রহমান খাঁন, মৎস্যজীবী লীগ নেতা মোঃ আমিনুল ইসলাম, ছাত্রলীগ নেতা মোঃ মনিরুজ্জামান নয়ন, আনসার ভিডিপি অফিসার আমিনুজ্জামান রনি এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ