
ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের চাঁনপুর গারো বাজার এলাকায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দু,পা বিহীন এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
গত ৩ই জুন বৃহঃবার ভালুকার স্থানীয় সাংবাদিক ও মানবাধীকার কর্মী আমিনুল ইসলাম ডাকাতিয়া গারো বাজারে রাস্তায় ৭০ বছর বয়সী প্রতিবন্ধীকে পেয়ে তার ব্যাক্তিগত ফেসবুক Aminul Nirob এ একটি স্যাটাস দিয়ে হুইল চেয়ার চেয়েছিলেন।
বিষয়টি ফেসবুকে ভাইরাল হলে ৪জুন সকাল ৭টায় তার ফোনে একটি কল আসে, জামিরদিয়া মাস্টার বাড়ী স্কয়ার ফ্যাশন লিঃ এর ক্ষুদ্র চাকরীজীবীর ফোন থেকে তার নাম কফিল উদ্দিন(২৮) গ্রামের বাড়ী ত্রিশাল জামতলী, মুখ্যপুর ইউনিয়নে বাবার নাম শাহেদ আলী তিনি এখনো অবিবাহীতা ব্যাচেলর জীবন যাপন করছেন। তিনি জানান,আমি কোন সময় চা,পান ও বিড়ি সিগারেট খাই না তাই প্রতি বছর সেই আনুপাতিক হারে যে খরচ হত তার পুরোটায় আমি সমাজ সেবাই দান করি তাই আমি অচলা কিরন মারাক(৭০) এর জন্য একটি হুইল চেয়ার আজ বিকালেই দিতে আগ্রহ প্রকাশ করেন।
অদ্য বিকাল ৫ টায় ডাকাতিয়া গারো বাজারে স্থানীয় ব্যাক্তি বর্গের উপস্থিতিতে প্রতিবন্ধী কিরন মারাককে হুইল চেয়ার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সার্ক মানবাধীকার কমিশন ময়মনসিংহ জেলা শাখার সহ- সভাপতি সাইফুল ইসলাম, ভালুকা উপজেলা শাখার রফিকুল ইসলাম রফিক, স্থানীয় পলাশ মারাক, নাছি ম্রং, ছায়া ম্রং ও আরও নৃগোষ্ঠী গারো লোকজন।
কিরন মারাক এর ভগ্নিপতি পেট্রিক কস্তা মুদির দোকানদার জানান, এখানে প্রায় ১৫ শত নৃগোষ্ঠী রয়েছে কিরন মারাককে নতুন হুইল চেয়ার দেয়া হবে জেনে এলাকায় স্থানীয় লোকজন সবাই আনন্দিত কারন দীর্ঘ ৫ বছর কাল কিরন মারাক ভাংগা চেয়ারটি দিয়ে কোন মতে কষ্ট করে চলত। তিনি আরও বলেন, তার দু, পায়ের হারে গ্রেংরেং হওয়ায় ২০০৪ সালে ঢাকা মেডিকেলে একটি ও অন্যটি ২০০৯ সালে ময়মনসিংহ মেডিকেল কাটা হয়।
পরে এলাকাবাসীকে নিয়ে কিরন মারাককে নতুন চেয়ারে বসিয়ে দিলে কিরন তিনি নতুন চেয়ার পেয়ে খুশিতে ক্ষানিকটা কেঁদে দু,চোখের দু,ফুটো অস্রো জড়ালেন এবং তার কাংখীত উপহারটি পেয়ে দাতা কফিল উদ্দিনের জন্য আশির্বাদ কামনা করেন।
কফিল উদ্দিন আরও বলেন, বর্তমান করোনার সময়েও তিনি নিজ এলাকা ত্রিশালে হত দরিদ্রদের মাঝে সহায়ক উপকরন বিতরণ করেছিলেন। পরিশেষে তার অসুস্থ্য মায়ের জন্য স্থানীর উপস্থিত সকলের কাছে দোয়া চেয়েছেন।
ভিন্নবার্তা/এমএসআই