
ময়মনসিংহের ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র সামিউল খাঁন রাব্বি (১৬) নামে এক ছাত্রকে পিটিয়ে আহত করেছে একই শ্রেণীর সহপাঠী ও অজ্ঞাত দূর্বৃত্তরা।
আহতের পরিবার জানান, সোমবার ২৯নভেম্বর সন্ধা সারে ৭টায় পূর্ব শত্রুতার জের ধরে ভালুকা পৌর সভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ূন মুন্সির ছেলে সৃজান ও অয়ন এর নেতৃত্বে অজ্ঞাত নামা দূর্বৃত্তরা সামিউলের উপর সন্ত্রাসী হামলা চালায়।
জানাযায়, আহত সামিউল খাঁন রাব্বি ভালুকা পৌরসভার ২ নং ওয়ার্ড এলাকার মোহন মিয়ার ছেলে।
ঘটনার সময় দূর্বৃত্তরা পূর্ব শত্রুতার জের ধরে ভালুকা বাজারে এসে হাতে থাকা দাড়ালো অস্র নিয়ে সামিউলকে পিছন দিকে দাওয়া করলে সামিউল আত্ত্বরক্ষার্থে নুরুর শুপারীর দোকানে ডুকে পরলে দূর্বৃত্তরা দোকানে গিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
এ সময় ঘটনা সামাল দিতে গিয়ে আহত হন রব্বানী মিয়ার ছেলে রাতুল মিয়া (২২) নামে এক যুবক। পরে স্থানীয়, পরিবার ও বাজারের লোকজনের সহযোগীতায় আহত সামিউল খাঁন রাব্বি ও রাতুলকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়।
এ সময় সামিউল এর মামা ভালুকা ব্লাড ডোনার্স সোসাইটির প্রতিষ্ঠাতা ফিরোজ খাঁন জানান, বাজারে সিসি ক্যামেরার ফোটেজে সন্ত্রাসীদের ভিডিও চিত্র রয়েছে অচিরেই ফোটেজ প্রশাসনের কাছে দেওয়ার ব্যাবস্থা করা হচ্ছে।
আহত সামিউলের বাবা মোহন মিয়া জানান, আমার ছেলে অত্যন্ত শান্ত প্রকৃতির যারা আমার ছেলেকে আহত করেছে আমি স্কুল কর্তৃপক্ষ সহ প্রশাসনের কাছে এর সুষ্ঠ বিচার চাই।
তার আগে দুপুরে একই বিদ্যালয়ের ছাত্র মিয়াদ তালুকদার (১৬) নামে একজনকে হাসপাতালে আহত অবস্থায় ভর্তি করা হয়।
এ ব্যাপারে ভালুকা পাইলট স্কুলের প্রধান শিক্ষক আশেকুল্লা চৌধুরী জানান, আমাকে কোন ছাত্রের পরিবার থেকে কোন অভিযোগ নিয়ে কেউ আসেনি যদি কেউ অভিযোগ দেয় তদন্ত করে অপরাধীদের সঠিক বিচার করা হবে। এ ব্যাপারে সৃজানের পরিবারের সাথে যোগাযোগ করা যায় নি। ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম জানান, এ ব্যাপারে এখনো থানায় অভিযোগ দেয়নি অভিযোগ আসলে তদন্ত করে সঠিক ব্যাবস্থা নেয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই