1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভালুকায় ফকিরের বিরোধ্যে ৫ একর বনভূমি দখলের অভিযোগে থানায় মামলা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১ ২:৩৪ pm

আমিনুল ইসলাম, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিড়বাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী হাজী বেলাল ফকিরের বিরুদ্ধে বনভূমি জবর দখলের ঘটনায় ভালুকা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। সূত্রে জানা যায়, ভালুকা উপজেলা হবিরবাড়ি বিটের জামিরদিয়া মৌজায় সি.এস ৬৭ নং দাগের মোট ৪৫.৮৮ একর। তার মধ্যে যৌথ জরিপকৃত সংরক্ষিত বন বিভাগের ৩০ একর জমি। একই দাগে ৫ একর জমি আবদুল গাফ্ফার চৌধুরীর নামে রয়েছে। ৩ বিঘা জমি নজরুল ফকির এবং ১ বিঘা জমি অন্য ব্যক্তির নামে রয়েছে।

আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও আবদুল গাফ্ফার চৌধুরীর পক্ষে স্থানীয় প্রভাবশালী ও বেলাল বাহীনির গডফাদার বেলাল ফকির তার মাস্তানদের দিয়ে প্রকাশ্যে জোরপূর্বক বন বিভাগের জমির উপর বাউন্ডারি দেয়াল নির্মাণ করেছে। বনখেকো এই আ’লীগ নেতার কবল থেকে বনভূমি উদ্ধারের জন্য ২৯/০৯/২০২১ ইং তারিখে সকাল ৮ টার দিকে বিট অফিসার দেওয়ান আলী তার সঙ্গীয় ফোর্স নিয়ে নির্মাণ কাজ ভেঙ্গে গুড়িয়ে দেয় এবং পরবর্তীতে সেখানে যাতে বনভূমি দখল করে সীমানা প্রাচীর নির্মাণ কাজ না করে সতর্ক করলে বেলাল ফকির ও তার সহযোগীরা এই বন কর্মকর্তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। বনবিভাগের বিভাগের লোকজন ওখান থেকে চলে আসার পর পরই বেলাল ফকিরের নির্দেশনায় রাতারাতি ৩০০/৪০০ শ্রমিক দিয়ে ভেঙে দেওয়া বাউন্ডারি ওয়াল পুনরায় নির্মাণ করেন। এ বিষয়ে হবিড়বাড়ি বিট অফিসার দেওয়ান আলী বাদী হয়ে বনখেকো বেলাল ফকির ও আরিফ কোম্পানির এডমিন কবির উদ্দিন সহ ৮ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৫১/৪৫০।আদালতের সাথে প্রতারণা করে, সিএস ৬৭ নং খতিয়ান দেখিয়ে আদালত থেকে নিষেধাজ্ঞা এনে সিএস ৬৭ নং দাগে সীমানা প্রাচীর নির্মাণ কাজ করা হয়েছে।

এই বিষয়ে ভালুকা রেঞ্জ কর্মকর্তা মোঃ মহিউদ্দীন সহযোগিতা চেয়ে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ও ভালুকা মডেল থানা বরাবরে অভিযোগ দিয়েও কোন প্রতিকার মিলছেনা। আদালত সূত্র জানা গেছে, ময়মনসিংহের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে নং ২৩/২০১৭ সিভিল পিটিশন মোকাদ্দমায় বিজ্ঞ বিচারক গত ২০২১ সালের ২১ সেপ্টেম্বর ইং তারিখে ৬৭ দাগের তফসিলে বর্ণিত জমিতে বাদি ও বিবাদি পক্ষ উভয়ে কোনারূপ প্রবেশ না করে শান্তিপূর্ণ ভোগদখলেল কোনরূপ বাধা বিপত্তি সৃষ্টি না করার জন্য অন্তর্বর্তীকালীন নিষেধজ্ঞা জারি করেন।

উল্লেখ্য, ইতিপূর্বে ২০১৯ সালে একই জায়গা জবরদখলের উদ্দেশ্যে সীমানা প্রাচীর নির্মাণ করতে চাইলে দুদক ও ভালুকা থানা পুলিশের সহযোগীতায় তা ভেঙ্গে ফেলা হয়।
এর পরেও থেমে নেয় বেলাল ফকির ।জনসেবার আড়ালে দীর্ঘ দিন ধরে রাষ্ট্রের স্বার্থে আঘাত করে বনবিভাগের জমি দখলের উদ্দেশ্যে পাঁয়তারা করে যাচ্ছেন। অথচ আসন্ন ইউপি নির্বাচনে হবিড়বাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী তিনি। চেয়ারম্যান হওয়ার আগেই নিজের অপশক্তি প্রয়োগ করে শিল্প মালিকদের পক্ষ নিয়ে জোরপূর্বক বনভূমি দখল করার পায়তারা করছেন, চেয়ারম্যান হলে ভালুকার বনভূমি ধ্বংস হয়ে যাবে যেমনটা পূর্বেও হয়েছে এমনটাই আশংকা করছেন স্থানীয় এলাকাবাসী।

এ ব্যাপারে অভিযুক্ত বেলাল ফকিরের নাম্বারে কল দিলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।বিষয়টি নিয়ে জানতে চাইলে রেঞ্জ অফিসার মহিউদ্দিন বলেন, বনবিভাগের জমি দখল করার উদ্দেশ্যে ওই সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভূমি দস্যুদের হাত থেকে ওই জমি রক্ষার জন্য বন কর্মচারীরা সীমানা প্রাচীর নির্মাণ কাজে বাধা দিয়ে কাজ বন্ধ করে দেওয়ার পর ও আবার সেটা পুনরায় নির্মাণ করা হয়েছে। এ ব্যাপারে আমরা প্রশাসনের সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা চেয়েছি।

এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম জানান, থানায় অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে।
ভিন্নবার্তা ডিটকম/প্রতিনিধি/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ