1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভালুকায় গর্ভে থাকা শিশুহত্যায় মামলা, আসামি গ্রেফতারে ব্যর্থ পুলিশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১ ২:০৪ pm

আমিনুল ইসলাম, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলার মায়ের গর্ভে থাকা শিশুহত্যার ঘটনার মামলা দায়েরের একমাস পেরিয়ে গেলেও আসামি গ্রেফতারে ব্যর্থ মডেল থানা পুলিশ। বাদীপক্ষের অভিযোগ আসামি প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে অথচ তাকে গ্রেফতারের বিষয়ে পুলিশের কোন তৎপরতা নেই।

জানা যায়, রাস্তা সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার গোয়ারী ( জুনারটেক) এলাকার হক মিয়ার পরিবারের সাথে একই এলাকার মোবারক হোসেনের পূর্ব থেকেই বিরোধ চলে আসছে। ঘটনার দিন ২৮ জুন সকাল দশটার দিকে বিবাদী ফাহাদ ও তার মা হেলেনা খাতুন মোবারক মিয়ার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে মোবারক মিয়ার মেয়ে দিলরুবা আক্তার ও তার মা ছাহেরা খাতুন সেটার প্রতিবাদ করে। এক পর্যায়ে বিবাদীদ্বয় দিলরুবার মাকে মারপিট শুরু করে। মাকে মারতে দেখে নয় মাসের অন্তঃসত্ত্বা দিলরুবা আক্তার ওদের থামাতে এগিয়ে গেলে বিবাদী ফাহাদ তাকে তলপেটে লাথি মেরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। সাথে সাথে প্রচণ্ড পেটব্যথায় দিলরুবা মাটিতে পড়ে কাতরাতে থাকলে তার বাবা মোবারক হোসেন স্থানীয়দের সহযোগিতায় তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে দিলরুবার পেট ব্যথা চরম আকার ধারণ করায় ১জুলাই তার স্বামী শিহাবুল ইসলাম শ্বশুরবাড়িতে গিয়ে দিলরুবা আক্তারকে নিয়ে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করান। বিভিন্ন পরিক্ষা নিরীক্ষা করে চিকিৎসক গর্ভে থাকা শিশুটিকে মৃত ঘোষণা করেন এবং পরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মৃত শিশুটিকে বের করে আনা হয়।

এ ঘটনায় স্বামী শিহাবুল ইসলাম বাদী হয়ে ৪ জুলাই ফাহাদ ও তার মা হেলেনাকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। ৫ জুলাই মামলাটি এফ আই আর করা হয় এবং এস আই কাজলকে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। জন্ম নেওয়ার আগেই গর্ভে থাকা প্রথম সন্তানের মৃত্যুর এ মর্মান্তিক ঘটনায় দিলরুবার কান্না আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠেছে।

এ ব্যাপারে কান্নাজড়িত কণ্ঠে দিলরুবা ভিন্নবার্তা ডটকমকে জানান, ঘটনার দিন বিবাদিদ্বয় আমার মাকে মারধরের সময় আমি প্রতিবাদ করলে বিবাদী ফাহাদ আমাকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। এ ঘটনায় আঘাতজনিত কারণে আমার গর্ভে থাকা শিশুর মৃত্যু ঘটে। মামলার পরও আসামি ফাহাদ দাপটের সঙ্গে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। বার বার আমি এসআই কাজলকে ফোন দেওয়ার পরও আসামি গ্রেফতার করার ব্যাপারে তার কোন তৎপরতা নেই।

মামলার বাদী শিহাবুল ইসলাম তার স্ত্রীকে মারধর ও গর্ভের সন্তানের মৃত্যু ঘটানোর জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করে বলেন, আমার গর্ভবতী স্ত্রীকে মারধর ও গর্ভে থাকা সন্তানকে হত্যার জন্য অপরাধী ফাহাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজল ভিন্নবার্তা ডটকমকে জানান, এজাহারের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। সঠিক সাক্ষীর অভাবে মামলার সত্যতা নিশ্চিত করা যাচ্ছে না । আসামি ফাহাদ ধরাছোঁয়ার বাইরে রয়েছে। বিবাদীদের নম্বরে বার বার চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বাদী পক্ষের অভিযোগ, পুরো একমাসের উপরে সময় অতিবাহিত হয়েছে, আসামি প্রকাশ্য ঘুরে বেড়ালেও রহস্যজনক কারণে পুলিশ তাকে গ্রেফতার করছে না।

এ ব্যাপারে ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম ভিন্নবার্তা ডটকমকে জানান, অভিযোগের ভিত্তিতে দণ্ডবিধি ৩২৩ ও ৩১৬ ধারায় ৮(৭)২১ নং মামলা করা হয়েছে। আসামি পলাতক রয়েছে, এরেস্ট করার চেষ্টা চলছে।
ভিন্নবার্তা ডটকম/এনএন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ