1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১ ১১:০৪ pm

বাংলাদেশের করোনা প্রতিরোধসহ সব সময় ভারত পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার (২৫ মার্চ) দিল্লির প্রেস ইনফরমেশন ব্যুরো এ তথ্য জানায়। নরেন্দ্র মোদী জানান, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনি ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফর করবেন।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, করোনার মধ্যে আমার এই প্রথম বিদেশ সফরে আমি খুশি। আমাদের দুই বন্ধুপ্রতীম দেশ একই সংস্কৃতি, ভাষা ও জনগণের বন্ধনে আবদ্ধ।

‘ঢাকা সফরকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবো। সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে প্রার্থনা করবো।
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবো। সেখানে মতুয়া সমপ্রদায়ের মন্দির পরিদর্শনকালে মতুয়াদের সঙ্গে আলাপ করবো। ’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গত শতকে অন্যতম একজন মহান নেতা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে শুধু উন্নয়নের প্রশংসার জন্যই আমার এই সফর নয়, এই অগ্রগতিতে ভারতের দৃঢ় সমর্থনের কথাও বলতে চাই। একই সঙ্গে
করোনা প্রতিরোধ যুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে ভারত, এ বিষয়েও আমি আলোচনা করবো।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ