1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভারত থেকে এলো ১১ টন পেঁয়াজ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩ ১১:৩৬ pm

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১১ টন পেঁয়াজ এসেছে। শনিবার বিকেলে ট্রাকে করে এই পেঁয়াজের চালান আখাউড়া স্থলবন্দরে পৌঁছায়। এর মধ্য দিয়ে আবারও এই স্থলবন্দরের আমদানি কার্যক্রম সচল হলো।

আখাউড়া স্থলবন্দরের সুপারিন্টেনডেন্ট সামাউল ইসলাম জানান, বিডিএস করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান আখাউড়া স্থলবন্দর দিয়ে ২০০ টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খুলেছে। প্রথম চালানে গত ১২ জুন ১০ টন পেঁয়াজ আসে। দ্বিতীয় চালানে প্রায় একমাস পর আরও ১১ টন পেঁয়াজ আজ এসেছে। আমদানি পণ্য থেকে কাস্টমস কর্তৃপক্ষ নির্ধারিত হারে শুল্ক এবং বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন মাশুল পাবে।

পেঁয়াজের সিঅ্যান্ডএফ এজেন্টের দায়িত্বে থাকা আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আক্তার হোসেন জানান, রবিবার দুপুরে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বন্দর থেকে এসব পেঁয়াজ খালাস কার্যক্রম শুরু হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ