1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় ৩ হাজার ৭৮৬ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মে, ২০২১ ১২:২৪ pm

প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডব চলছেই ভারতজুড়ে। এই ভাইরাসের ছোবলে গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৩ হাজার ৭৮৬ জনের মৃত্যু হয়েছে, যা মহামারী চলাকালে একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়াল দু’লাখ ২৬ হাজার।

এর মাঝে পাঁচটি রাজ্য ২৪ ঘণ্টায় দেখল এ যাবৎকালের রেকর্ড মৃত্যু। রাজ্যগুলো হল উত্তর প্রদেশ,কর্ণাটক, পাঞ্জাব, হরিয়ানা ও পশ্চিমবঙ্গ।

অবশ্য বরাবরের মতোই প্রাণহানির শীর্ষে মহারাষ্ট্র। দিনে ৯শ’র কাছাকাছি মানুষ মারা গেছে রাজ্যটিতে। পরের অবস্থানেই রয়েছে রাজধানী দিল্লি।

গত ক’দিন ধরেই ৪ শতাধিক প্রাণহানি লিপিবদ্ধ করছে নয়াদিল্লি। শনাক্ত হয়েছে ১৮ হাজারের বেশি সংক্রমণ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত এক সপ্তাহে মৃত্যু হার বেড়েছে ২২ শতাংশ পর্যন্ত। দেশটিতে আরও ৩ লাখ ৮২ হাজারের ওপর মানুষের শরীরে মিলল- করোনা। মোট সংক্রমিত দু’কোটির ওপর।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ