1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভারতের অন্ধ্রপ্রদেশে বন্যায় ৩০ জনের মৃত্যু, বাস্তুচ্যুত সহস্রাধিক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১ ১০:০৪ pm

বন্যায় আক্রান্ত ভারতের অন্ধ্রপ্রদেশে অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছেন। বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশ ব্যাপকভাবে বন্যায় আক্রান্ত হয়েছে। এতে অন্তত ৩০জনের মৃত্যু হয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার মানুষ। এক সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে এ বন্যা পরিস্থিতি তৈরি হয়।

ফলে বেশ কয়েকটি গ্রাম সড়ক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে স্থানীয় প্রশাসনের জরুরি সরবরাহ ও উদ্ধার কাজ ব্যাহত হয়। যোগাযোগ ব্যবস্থা অকার্যকর হওয়ায় জরুরি ত্রাণ সহায়তা দেয়াও কঠিন হয়ে গেছে। এ অবস্থায় ভারতের নৌ ও বিমান বাহিনী উদ্ধারকাজের পাশাপাশি জরুরি খাবার ও সুপেয় পানি বিমান থেকে ফেলার মাধ্যমে দুর্যোগ আক্রান্ত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। তারা নিচু এলাকা থেকে বন্যা কবলিত মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছে।

অন্ধ্র প্রদেশের বন্যা পরিস্থিতি বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, গত ১৪০ বছরের মধ্যে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। কেন্দ্রীয় পানি কমিশন প্রদেশটির কর্মকর্তাদের এ তথ্য জানিয়েছে। পানি কমিশনের হিসাবে সবশেষ ১৮৮২ সালে এমন পানি প্রবাহের ঘটনা ঘটে।

সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়েছে, গত কয়েকদিনে উজানের অন্নমায়া সেঁচ প্রকল্প থেকে পেনা নদীতে ২ লাখ কিউসেক পানি প্রবাহিত হয়েছে। নিলোরের বন্যা পরিদর্শনের দায়িত্বে থাকা স্পেশাল অফিসার বি রাজা শেখর এনডিটিভিকে জানান, রেকর্ড প্রায় সাড়ে ৫ লাখ কিউসেক পানি প্রবাহিত হয়েছে নিলোর ব্যারেজ দিয়ে।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ